My First CSS Example

This is a paragraph.

-->

জীবন থেকে দু'টা বছর হারাই ফেলছি একটা ভুলে জন্য,



কখনো ভাবিনি জীবন টা যে এমন বিচিএ হবে,

জিবনে কাদতে ও হবে,

তাও আবার লুকিয়ে লুকিয়ে.

সবার সামনে হাসতে হয়,, বলতে হয় আমি ভালোই আছি,,

এমন এমন খাবার দে,,কেউ কোনো পকির-মিস্কিনরে ও খাইতে দে নাই,এমন খাবার জিবনে কোথাও খাই নাই,এমন খাবার গুলা খেতে হয়,, শুধু একটু জীবন টা বাছানোর জন্য,


না খাই থাকি, ফ্যামিলি কে বলতে হয় খাইছি,,ফ্যামিলি যাতে টেনশান না করে..


বিচানা  নাই, কারপেটের ঘুমাই,সারা দিন এ ঘুমাইতে হয়,কোথায় যাইতে দেন না,

এক-রুমে ২০-২৫ জন, ২ রুমে ৫০ জন লোকের টয়লেট ১টা, টয়লেটের যাইতে সিরিয়াল দরা লাগে,

সারা দিন রুমেই থাকা লাগে,

টাকা দি জেল খানায় ডুকছি,


বিদেশ না আসি দেশে ছোট একটা দোকান দিলেও ১৫ ২০ হাজার টাকা কামাইতে পারতাম,

জীবন টা বিস্রজন দিয়ে দেশে টাকা বিদেশ আইছি কামাইতে,,


➤ আজকে ৫ দিন এক জন মাস্ররী আমায় কিনে নিয়া আইছে লিপ্টের কারেন্টের ওয়ারিং কাজ করার জন্য,,

কিন্ত একটা কাজের কথা বলি আরেকটা কাজ করাইছে,এত কষ্টের কাজ কোনো দিন করি নাই,৪০-৫০ কেজি লোহার পাত সিরি বাই বাই ৪ ৫ তলায় উঠাইতে হয়, আর এখানে এতই গরম পডে, কাপড বিজাই চিপলে পানি যেমন পড়ে তেমনি শরীলের গাম ঝরে ,২ ৩ দিন কাজ করে অনেক অসুস্থ হই গেছি,,কারণ থাকা তাদের খাওয়া নিজের,টাকার জন্য ঠিক মত খাইতে পারি নাই,না খাওয়ার জন্য অসুস্থ হয়ে পডছি,,,আমরা বলছি চলি কাজ করমু না, আমাদের দিয়েও আসে না,খাইতেও দে না,কত দিন মুড়ি খাই থাকছি, কত রাত না খাই ঘুমাইছি,

এমন ও দিন গেছে অন্য বাসায় চুরি করি ভাত রান্না করি,টমাতো আর পেয়াজ দিয়ে খাইছি,,

➤ আজকে আগের সাপ্লাই কোম্পানিতে দিয়ে গেছে, 





➤নিজের জ্ঞান খরচ না করি অন্যর জ্ঞান এ চলায়, মা এর কথা শুনি আজ আমি প্রবাসী, কিন্ত এই প্রবাস আমায় অনেক কিছুই শিক্ষা দিছে, যা আমি কখনো টাকা দিয়ে অর্জন করতে পারতাম না, 
 
যে শিক্ষা দিয়েছেঃ
 ১. ভদ্রলোক /ভালো মানুষ , খাটি ইমান দার আর নামাজি , কিন্তু লেনদেন করা ছাড়া ভালো /খারাপ চিনা যায় না,(হাদিসেও বলা আছে, বাস্তব প্রমান নিজেই পেয়েছি)
 

২. নিজের বাবা-মা ছাড়া দিতীয় কাউকে অন্ধ বিশাষ করা বোকাদের থেকেও বেশি, 
 

৩.জীবন এর একটা অংশ সময়,এই সময় কি যে মুল্যবান, অতিক্রম করে আসলে বুঝা যায়,তখন আফসুস করা ছাড়া কিছু করার থাকে না, 
 

৪.নিজের ফ্যামিলি ছাড়া,যেত অপন জন হক না থেকে ৩ মাস পরে ঠিক এ আপনি তাদের বোঝা হয়ে গেছি. 

 ৫.কর্মের কথা বলতে গেলে, কোনো লক্ষ্য উদ্দেশ্য অথবা কাজ এর অভিজ্ঞতা সম্পূর্ণ ছাড়া বিদেশ আসা উচিত না, জীবনের সবারই একটা লক্ষ্য স্থির করা উচিত, না হয় পাল হীন নৌকার মত জীবন চলবে. 

৬. বিপদে উপকারী বন্ধ চিন্তে পেরেছি. 


৭.ফ্যামিলি, আত্নীয়সজন এর কাছে নিজের মুল্য বেশি না টাকার মুল্য বেশি বুঝা যায়,



 কিছু কষ্ট স্মৃতি করে রেখেছি.....

Theme images by merrymoonmary. Powered by Blogger.